ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিন বন্ধ, ভোট ও শিবরাত্রি উপলক্ষে সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পূজার কারণে ফেব্রুয়ারির ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া, ভোটের আগে ও নির্বাচনের দিন—১১ ও ১২ ফেব্রুয়ারি—সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি, আর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে জানিয়েছে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

এই ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান, এবং সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য প্রযোজ্য। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ধার্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিন বন্ধ, ভোট ও শিবরাত্রি উপলক্ষে সরকারি ছুটি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬