ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাজ ছাড়াই বিল উত্তোলন! টাঙ্গাইল পৌরসভায় উন্নয়ন প্রকল্পে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল পৌরসভায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন একটি সিসি উন্নয়ন প্রকল্পে কোনো কাজ না করেই বিল উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট ঠিকাদার, সাবেক কাউন্সিলর ও পৌরসভার প্রকৌশলীদের যোগসাজশে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় ৩ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা এলাকায় একটি সিসি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ‘শাকিল এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্প তদারকির দায়িত্বে ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল আলীম। তবে অনুমোদন থাকলেও বাস্তবে ওই এলাকায় কোনো সিসি উন্নয়ন কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, কাগজে-কলমে কাজ সম্পন্ন দেখিয়ে প্রকল্পের বিল উত্তোলন করা হয়েছে। বাস্তবে কোনো কাজ না হওয়ায় জনগণের করের টাকা লুটপাট করা হয়েছে বলে তারা দাবি করেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কোনো উন্নয়ন কাজ চোখে পড়েনি। অথচ নথিপত্রে প্রকল্পটি সম্পন্ন দেখানো হয়েছে, যা স্পষ্টতই দুর্নীতির ইঙ্গিত দেয়।

একাধিক সূত্র জানায়, প্রকল্প পরিদর্শনের দায়িত্বে থাকা পৌরসভার প্রকৌশলী শামীম আল মামুন ও মনিরুল ইসলাম সরেজমিনে কাজ পরিদর্শন না করেই কাজ সম্পন্নের ছাড়পত্র দেন। এতে সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর আব্দুল আলীম মুঠোফোনে বলেন, ওই জায়গায় দেয়াল থাকায় তখন কাজ করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই কাজটি সম্পন্ন করা হবে।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান মিয়া মুঠোফোনে জানান, তিনি বর্তমানে অসুস্থ থাকায় বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছেন না।

এদিকে স্থানীয় সচেতন মহল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাজ ছাড়াই বিল উত্তোলন! টাঙ্গাইল পৌরসভায় উন্নয়ন প্রকল্পে অনিয়ম

সংবাদ প্রকাশের সময় : ১০:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬