নতুন ভোটার জরিপ: জামায়াত এগিয়ে, বিএনপি পিছনে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনের জন্য প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের ৩৭.৪ শতাংশ জামায়াতে ইসলামীকে, ২৭ শতাংশ বিএনপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এনসিপি পছন্দের মধ্যে আছেন ১৭ শতাংশ, এবং ১৮.৬ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি।
‘আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপটি ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে দেশে মোট ১১,০৩৮ ভোটারের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে।
ফলাফলে দেখা গেছে, ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু দুর্নীতি ও সুশাসন, যেখানে ৬৭.৩ শতাংশ ভোটার দেশীয় দুর্নীতিকেই প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। বিপরীতে, ধর্মীয় বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করেছেন মাত্র ৩৫.৯ শতাংশ ভোটার।
জরিপে ভোটাররা কার্যকর, দায়িত্বশীল এবং জনদরদি নেতাদের বেশি পছন্দ করছেন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবশালী মাধ্যম হিসেবে কাজ করেছে।
নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে ভোটাররা। ভোটকেন্দ্র নিরাপত্তা, ভয়ভীতি, জালিয়াতি ও ব্যালট দখলের সম্ভাবনা নিয়ে সমর্থকদের মধ্যে শঙ্কা রয়েছে।

























