ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জয়পুরহাটে কারাগারে ভোট দিলেন ৪৫ বন্দি

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট জেলা কারাগারের ৫২ জন বন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছিলেন। মঙ্গলবার পর্যন্ত ৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন।

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলা তোফায়েল আহম্মেদ খাঁন জানান, ডাক বিভাগের মাধ্যমে ৪৮টি পোস্টাল ব্যালট কারাগারে পৌঁছেছে। বাকি ৩ জনের মধ্যে ২ জন জামিনে মুক্তি পেয়েছেন এবং ১ জন অন্য কারাগারে স্থানান্তরিত হয়েছেন; তাদের ব্যালট ফেরত পাঠানো হবে। অবশিষ্ট ৪টি ব্যালট এখনো প্রক্রিয়াধীন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে সাধারণ ভোটার ও প্রবাসীদের আগ্রহও বেশি। জয়পুরহাটে মোট ৭,৪৭৪ ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন, যার মধ্যে ৫,৯৭৩ পুরুষ ও ১,৫২৫ নারী ভোটার রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে কারাগারে ভোট দিলেন ৪৫ বন্দি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬