ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর হবে নতুন বিভাগ

ফরিদপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করলে ফরিদপুরকে নতুন বিভাগ হিসেবে গঠন করা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধুমাত্র ভোটের দিন নয়, এটি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। যারা গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষকে ভোটকেন্দ্রে এবং রাজপথে সক্রিয় থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট দিয়ে চলে গেলে হবে না; ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যেন ভোট অন্য কেউ দিতে না পারে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, গত কয়েক বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, যা প্রতিহত করতে হবে। তিনি উল্লেখ করেন, “এ দেশ কোনো দলের নয়, ব্যক্তিগত নয়—এ দেশ জনগণের।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর হবে নতুন বিভাগ

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬