ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামায়াত আমির

আমরা জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই

কুড়িগ্রাম প্রতিনধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আগামী ১২ ফেব্রুয়ারি জামায়াতের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে কর্মস্থলে নারী ও পুরুষের জন্য সমান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। বিশেষ করে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা উত্তরবঙ্গকে কৃষি–শিল্পের রাজধানীতে পরিণত করবো। নারী–পুরুষ নির্বিশেষে সবাই কাজ পাবে। সেইদিন এ অঞ্চলে আর কেউ বেকার থাকবে না।”

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত আইডি হ্যাক হওয়ার বিষয়ে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে সত্য ইতোমধ্যে প্রমাণিত হয়েছে এবং আইডি হ্যাকের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।

যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “যুবকরা প্রস্তুত হও। এই বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমাদের নিয়েই আমরা সামনে এগিয়ে যাবো। কেউ আমাদের থামাতে পারবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াত আমির

আমরা জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬