ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পুতিনকে পাল্টা চ্যালেঞ্জ জেলেস্কির

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিভেতে সরাসরি আসার চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মস্কো যদি আক্রমণ বন্ধ করে, তবে ইউক্রেনও হামলা চালাবে না।

সাংবাদিকদের সঙ্গে কথা বলায় জ়েলেনস্কি বলেন, “আমরা যুদ্ধের অবসান চাই এবং উত্তেজনা প্রশমিত করতে প্রস্তুত। তবে রাশিয়া যদি আমাদের জ্বালানি পরিকাঠামোর উপর আক্রমণ না করে, আমরা হামলা বন্ধ রাখব।” তিনি যোগ করেন, পুতিনের আমন্ত্রণে মস্কো যেতে পারবেন না, তবে অন্য কোনো দেশে শান্তি আলোচনায় রাজি আছেন।

জ়েলেনস্কি সরাসরি বলেন, “আমি তাঁকে কিভেতে আসার জন্য প্রকাশ্যে আমন্ত্রণ জানাচ্ছি, যদি সাহস থাকে।”

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি পুতিনকে এক সপ্তাহের জন্য ইউক্রেনে ক্ষেপণাস্ত্র বা গোলাগুলি বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। তবে ইউক্রেন এখনও পর্যন্ত সংঘর্ষবিরতি বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি।

ইউক্রেনে এই সময়ের তাপমাত্রা হিমাঙ্কের ২০–২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে, এবং দেশের বেশিরভাগ অঞ্চলে শীত তীব্র হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুতিনকে পাল্টা চ্যালেঞ্জ জেলেস্কির

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬