ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শীতের তীব্রতা ফের বাড়তে পারে, কুয়াশা পড়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে সাময়িকভাবে কমে যাওয়া শীতের তীব্রতা আবার বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ২ ফেব্রুয়ারি সামান্য কমার পরে ৩ ফেব্রুয়ারি সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীতের তীব্রতা ফের বাড়তে পারে, কুয়াশা পড়ার সম্ভাবনা

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬