ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বঙ্গোপসাগরে লঘুচাপ, দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় এর প্রভাবে দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। ভোরের দিকে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গোপসাগরে লঘুচাপ, দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা

সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬