সরস্বতী পূজা আজ
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শুক্রবার (মাঘ মাসের শুক্লা পঞ্চমী) উদযাপন হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাড়িতে বাড়িতে ভক্তরা দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনা করবেন।
সরস্বতী পূজা উপলক্ষে দেশের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকাসহ সারাদেশের মন্দির ও মণ্ডপে পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা আয়োজন করা হবে।
ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে সকাল ৬টায় প্রতিমা স্থাপন, ৮টায় পূজা, ৯টায় পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও রাতে আলোকসজ্জার আয়োজন থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য মন্দিরেও বিপুল সাজসজ্জায় সরস্বতী পূজার আয়োজন করা হবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।























