ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভোটের মাঠে লড়ছেন ৭৬ নারী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটি জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সিনিয়র সচিব জানান, মোট প্রার্থী ১,৯৮১ জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন। বিএনপি সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে, ২৮৮ জন।

সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে ১৫ জন, আর সবচেয়ে কম প্রার্থী পিরোজপুর-১ এ ২ জন। আদালতের নির্দেশে শেষ মুহূর্তে আরও কিছু প্রার্থী অন্তর্ভুক্ত হতে পারে।

এদিকে, আগামী নির্বাচনে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। প্রকাশিত তালিকায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির সংসদ ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন। নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন ও নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ১২০ জন।

আসন ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে, যেখানে ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। অন্যদিকে, সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, সেখানে ভোটারের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটের মাঠে লড়ছেন ৭৬ নারী

সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬