ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৬২ নেতাকে দল থেকে বহিষ্কার

নীতি-আদর্শ ভঙ্গ, শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ৬২ নেতাকে দলীয় নীতি ও আদর্শ অমান্য করার অভিযোগে বহিষ্কার করেছে। বহিষ্কারকৃত নেতারা দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের সাবেক সভাপতি, যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা রয়েছেন। আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এদের দলের কোনো সুবিধা বা দায়িত্ব থাকবে না।

বিভাগভিত্তিক প্রধান বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন:

রংপুর: দিনাজপুর-২ আ ন ম বজলুর রশিদ, নীলফামারী-৪ রিয়াদ আরাফান সরকার রানা

রাজশাহী: নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী, নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, নাটোর-৩ দাউদার মাহমুদ

খুলনা: কুষ্টিয়া-১ নুরুজ্জামান হাবলু মোল্লা, যশোর-৫ এ্যাড. শহিদ ইকবাল, সাতক্ষীরা-৩ ডা: শহীদুল আলম

বরিশাল: বরিশাল-১ আব্দুস সোবহান, পিরোজপুর-২ মোহাম্মদ মাহমুদ হোসেন

ঢাকা: নারায়ণগঞ্জ-১ মোহাম্মাদ দুলাল হোসেন, টাঙ্গাইল-১ এ্যড. মোহাম্মাদ আলী, মাদারিপুর-২ মিল্টন বৈদ্য

ময়মনসিংহ: কিশোরগঞ্জ-১ রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ-১ সালমান ওমর রুবেল

সিলেট: সুনামগঞ্জ-৩ আনোয়ার হোসেন, সিলেট-৫ মামুনুর রশীদ (চাকসু)

কুমিল্লা: ব্রাক্ষ্মণবাড়িয়া-১ এ্যাড. কামরুজ্জামান মামুন, কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৪ এড: মিজানুল হক চৌধুরী, নোয়াখালী-২ কাজী মফিজুর রহমান

বিএনপি জানিয়েছে, দলের শৃঙ্খলা বজায় রাখতে ও নীতি-আদর্শ রক্ষার জন্য ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী অনুরূপ পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬২ নেতাকে দল থেকে বহিষ্কার

নীতি-আদর্শ ভঙ্গ, শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ বিএনপির

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬