সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঢাকায় কূটনৈতিক সংযোগ—রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাক্ষাতে দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় সোমবার (১৯ জানুয়ারি) বিকেল চারটার কয়েক মিনিট আগে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে। বিএনপির মিডিয়া সেল এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
এর আগে, একই দিনে সকাল ১১টার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং।























