ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের আগে অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা, লঙ্ঘন করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বৈধ অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাই ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তবে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের অনুমতি থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় সংসদ প্রার্থী এবং তার অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই আদেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্বাচনী নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বৈধ অস্ত্র নিয়ন্ত্রণ কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে ভোটের পরিবেশ আরও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে। তবে মাঠ পর্যায়ে নজরদারি ও তদারকির গুরুত্ব আরও বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটের আগে অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা, লঙ্ঘন করলে ব্যবস্থা

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬