ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পরিত্যক্ত গাছে ঝুলছিলো মরিয়মের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মরিয়ম নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা এবং আনছার উদ্দিন শেখের কন্যা।

স্থানীয়রা জানান, তারা গাছের উপর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের মা পারুল বেগম বলেন, তার মেয়ে বুধবার বিকেলে বাড়ি থেকে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বের হন এবং আর ফিরে আসেননি। মরিয়মের একটি কন্যা সন্তান রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে, এটি আত্মহত্যা নাকি হত্যা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিত্যক্ত গাছে ঝুলছিলো মরিয়মের মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬