ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পরিবার পেল মাত্র ১০ মিনিট শেষ দেখা

ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা, ফাঁসিকাঠে ইরানের ২৬ বছরের তরুণ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে ইরান সরকার ২৬ বছর বয়সী তরুণী ইরফান সোলতানিকে বুধবার (১৪ জানুয়ারি) ফাঁসিকাঠে ঝোলাতে যাচ্ছে। শেষ সাক্ষাতের জন্য পরিবারকে মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছে।

ইরফানকে গত ৮ জানুয়ারি গ্রেপ্তার করা হয় সরকার-বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ এবং আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগে। এরপরই তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। মানবাধিকার সংগঠনগুলো বিচারপ্রক্রিয়া ও আইনি অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে, পাশাপাশি পরিবারকে মামলার বিষয়ে জানানো হয়নি।

ইরানে সাধারণ মানুষের অসন্তোষ মূলত মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষাসহ প্রশাসনিক ব্যর্থতা এবং কট্টরপন্থী ধর্মীয় শাসনের বিরুদ্ধে। বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনী হিংসাত্মক পদক্ষেপ নিয়েছে।

অ্যাটর্নি জেনারেল মহম্মদ মোবাহেদি আজাদ হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভে অংশগ্রহণকারীকে ‘ঈশ্বরের শত্রু’ হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার টেবিলে বসার ঘোষণা দিয়েছে, কিন্তু ইরফানের ফাঁসির সাজা বাতিল হয়নি।

রয়টার্স জানিয়েছে, গণবিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার বিদ্রোহী নিহত এবং ১০ হাজারের বেশি জেলবন্দি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিবার পেল মাত্র ১০ মিনিট শেষ দেখা

ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা, ফাঁসিকাঠে ইরানের ২৬ বছরের তরুণ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬