ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা-হয়রানীমূলক মামলা বন্ধের দাবিতে মতবিনিময়

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় ভারতে গরু চোরাচালান করতে গিয়ে সীমান্তে এক চোরাকারবারী নিহতের ঘটনায় এলাকার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিসহ নিরপরাধ মানুষের নামে মিথ্যা-হয়রানীমূলক গুমের মামলা দায়েরের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশীদ। এসময় তিনি গরু চোরাচালানকারী গোলকাজুল ওরফে কাজল নিহতের ঘটনায় গুমের মামলা দায়েরের জন্য সদর থানার ওসি এবং জামায়াতকে দায়ী করেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্তের দাবি জানান সাবেক এমপি হারুনুর রশীদ।

এসময় তিনি আরও বলেন, এই মামলায় নিরপরাধ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের প্রতিহিংসার কারনে আসামী করা হয়েছে। সুষ্ঠ তদন্ত হলে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে।

তদন্তের স্বার্থে বাদি ও সাক্ষীদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানান তিনি। এসময় গুমের ঘটনায় প্রাথমিক তদন্তের আগেই মামলা গ্রহণের সমালোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক নেতা শাহনেওয়াজ খান সিনা, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাবেক টুটুল ইসলাম, এনামুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ০৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল রেজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেজর ডালিম, যুগ্ম আহ্বায়ক সোহেলসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা-হয়রানীমূলক মামলা বন্ধের দাবিতে মতবিনিময়

সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬