ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ-ভারতের সামরিক যোগাযোগ চ্যানেল সক্রিয়

ভারতীয় সেনাপ্রধান
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, ‘ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে।’ তিনি আশ্বস্ত করেছেন যে চলতি পদক্ষেপগুলো ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের ক্ষমতায় বর্তমানে কী ধরনের সরকার রয়েছে তা বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি অন্তর্বর্তী সরকার হয়, তবে তাদের পদক্ষেপ আগামী কয়েক মাসের জন্য না কয়েক বছরের জন্য তা বিবেচনা করা প্রয়োজন।

তিনি জানান, তিন বাহিনী—থলিবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—সব চ্যানেল দিয়ে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। ভারতীয় প্রতিনিধিদল মাঠপর্যায়ে গিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সাক্ষাৎ করেছে।

জেনারেল দ্বিবেদী বলেন, ‘যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সক্ষমতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, যা অন্যান্য দেশও করছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারতের সামরিক যোগাযোগ চ্যানেল সক্রিয়

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬