ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব, সীমান্তে গুলিবর্ষণে ঢাকার তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের দিক থেকে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে বাংলাদেশ। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক গুলিবর্ষণে ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে, যা বাংলাদেশের জন্য ‘অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত’।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, কোনো উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দুই দেশের বিদ্যমান সুসম্পর্কের জন্য বড় বাধা। এ ধরনের ঘটনা সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতা বাড়ায় এবং সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।

বৈঠকে বাংলাদেশ মিয়ানমারকে এ ঘটনার পূর্ণ দায় গ্রহণের আহ্বান জানায় এবং ভবিষ্যতে যেন সীমান্ত অতিক্রম করে এ ধরনের গুলিবর্ষণের ঘটনা আর না ঘটে সে জন্য কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে বলে। বাংলাদেশের পক্ষের বক্তব্য, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই পরিস্থিতি থাকুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে—এটি নিশ্চিত করাই মিয়ানমারের দায়িত্ব।

রাষ্ট্রদূত উ কিয়াও সো মো এ ঘটনায় তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশু ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

কূটনৈতিক সূত্র জানায়, সীমান্তে নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অবস্থান যে কঠোর ও স্পষ্ট—সে বার্তাই বৈঠকে আবারও তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব, সীমান্তে গুলিবর্ষণে ঢাকার তীব্র প্রতিবাদ

সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬