ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ৫০ জন সাংবাদিক নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের ৩০ জন এবং নোয়াখালী জেলার ২০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক অংশ নেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। তিনি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন।

এসময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।এর আগে সকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক শারমিন রিনভী, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ। প্রশিক্ষণে নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি, তথ্য যাচাই, গুজব প্রতিরোধ ও পেশাগত নৈতিকতা বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬