ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এপ্রিলের শেষে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এ ছাড়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্বাভাবিকভাবে প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারি এবং পরবর্তী পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এ সময়সূচি বজায় রাখা সম্ভব হয়নি।

চলতি বছরে জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা ও ফরম পূরণ সম্পন্ন হয়েছে। এখন চলছে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন,
আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, মাঠপর্যায় থেকে বিশেষ অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-একদিন বাড়ানো হতে পারে।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ সম্পর্কে তিনি বলেন, আগামী ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হবে। আশা করছি, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এপ্রিলের শেষে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬