সেন্ট যোষেফ ক্যাথলিক গীর্জায় যাজক পদে অভিষিক্ত ডিকন জেরুম সুটিং সিএসসি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ২৮৯ বার পড়া হয়েছে
মানুষের সেবা করার উদ্দেশ্য আজীবন চিরকুমার থেকে দারিদ্র্যতা,বাধ্যতা ও কৌমার্যতা এই তিনটি সন্ন্যাসব্রত গ্রহণ মধ্য দিয়ে যীশু শিষ্য ও আজীবন যাজক হলেন ডিকন জেরুম সুটিং সিএসসি ।
শুক্রবার(৯জানুয়ারি) বেলা সকাল ১১টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য সাথে শ্রীমঙ্গলে সেন্ট যোষেফ ক্যাথলিক মিশনে মহা খ্রিষ্টযাগ মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ডিকন জেরুম সুটিং সিএসসি এর যাজকীয় অভিষেক অনুষ্ঠান।
“অভিষিক্ত তুমি চিরকালীন যাজক”এই মুলভাব উপর জীবন ধারণ করে শুরু হয়েছে,এই ধর্মীয় অনুষ্ঠান। সিলেট ডাইয়োসিসের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ কর্তৃক তাকে যাজক পদে অভিষিক্ত করেন।এসময় উপস্থিত থেকে বিশপকে সহযোগীতা করেন সেন্ট যোসেফ ক্যাথলিক মিশনের পাল পুরোহিত ড.ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি, সহকারী যাজক ফাদার খোকন বারো সিএসসি,হলিক্রশ সম্প্রদায়ের প্রভিন্সিয়াল ড.ফাদার জজ কমল রোজারিও সিএসসি, প্রাক্তন প্রভিন্সিয়াল ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুজ সিএসসি, সিলেট ধর্মপ্রদেশের সচিব ফাদার সরোজ কস্তা ওএমআই,ময়মনসিংহ নটরডেম কলেজ এর প্রিন্সিপাল ফাদার থাদেয়ুশ হেম্ব্রম সিএসসি, শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজ ছাত্র পরিচালক ফাদার বিকাশ কুজুর সিএসসি ,কুলাউড়া লক্ষিপুর মিশনের ফাদার সাগর কস্তা ওএমআই, ফাদার পি্য়ুস প:ডুয়েং ওএমআই,গিয়াসনগর মাইনর সেমিনারী সহকারী পরিচালক ফাদার টুইস বার্ডনাথ নকরেক, কমলগঞ্জ কামুদপুর সাব-প্যারিসের পরিচালক ফাদার ফ্রান্সিসকো রিজ্জু , শেরপুর ময়রমনগর মিশনের সহকারী যাজক ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, সুনামগঞ্জ থেকে ফাদার যোসেফ তপ্ন,ফাদার যোসেফ গমেজ ওএমআই,বান্দরবান মিশন থেকে ফাদার সুমন কস্তা সিএসসি ‘সহ আরও উপস্থিত ছিলেন দেশ-বিদেশ ও বিভিন্ন এলাকা থেকে মিশনের ৪০জন যাজক অসংখ্য ব্রতধারী ব্রতধারিণীসহ দু’হাজার অধিক ধর্মীয় বিশ্বাসী খ্রিস্টভক্ত।
এই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে এর আগের দিন (৮জানুয়ারি) সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জায় ডিকনের সার্বিক মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় পবিত্র সাক্রামেন্তীয় আরাধনা ও মঙ্গলানুষ্ঠান।
পরের দিন (৯জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা সহকারে যাজকীয় অভিষেক খ্রিস্টযাগ শুরু হয়। খ্রিস্টযাগের উপদেশ বিশপ বলেন, যাজকীয় অভিষেক মধ্যদিয়ে আজ ডিকন জেরুম সুটিং সিএসসি মণ্ডলীতে একজন ধর্মীয় যাজক হয়েছেন। তিনি বিশেষভাবে কৌমার্য, বাধ্যতা ও দরিদ্রতা- এই তিনটি ব্রতের উপর গুরুত্ব দেন এবং সকলকে আহ্বান করেন যাজকদের জন্য প্রার্থনা করতে।
তিনি আরও বলেন,আমি কতজ্ঞচিত্তে পরম করুনাময় ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে, তাঁর এই সন্তানকে তিনি ডেকেছেন তার দ্রাক্ষা-ক্ষেত্রে বিশ্বস্ত সেবকরূপে কাজ করার জন্য এবং সকল মেষদের আধ্যাত্মিক ও পালকীয় যত্ন নেয়ার জন্য। আজীবন খ্রীষ্ট প্রেমে বিশ্বস্ত থেকে নম্র অন্তরে অপরের জন্য, তথা দীন-দরিদ ভাইবোনদের সেবার জন্য জীবন নিবেদন করার মধ্য দিয়ে অভিষিক্ত যাজকীয় জীবনের যাত্রা আজ থেকে শুরু হলো। প্রভুর আশীর্বাদে ও জনগণের ভালবাসায় পবিত্র ও পরিপুষ্ট হয়ে ডিকন জেরুম যেন বাধ্যতার সাথে তার উপর ন্যস্ত দায়িত্ব পালন করে যেতে পারেন সেই আর্শীবাদ আমরা তার জন্য কামনা করি।
জানাযায় যে, যাজক হলেন একজন খ্রীষ্টান ধর্মীয় নেতা, যিনি উপাসনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করেন ( খ্রিস্টান ধর্মে পুরোহিত)।একজন খ্রিষ্টান যুবক ১৮বছর ধর্মীয় গঠন গৃহে থেকে সাধারণ শিক্ষায় উচ্চতর ডিগ্রীসহ দেশ ও অথবা বিদেশের বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব উপর উচ্চতর ডিগ্রি লাভ করে একজন যাজক প্রার্থী হয়। সাধারণত একজন যাজক প্রার্থী ৩০ বছর বা তার বেশি বয়সে হয়ে থাকেন।
























