প্রাথমিক শিক্ষক নিয়োগ
চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রনিক্স ডিভাইসসহ আটক নারী পরিক্ষার্থী
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১৯৪ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করার সময় মোসা. রোকসানা খাতুন নামে এক পরিক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটককৃত রোকসানা খাতুন হচ্ছেন সদর উপজেলার কালীনগর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তাকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০৫ কক্ষ থেকে তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালীন রোকসানা খাতুন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করলে কেন্দ্রে দায়িত্বরত নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসা. সালেহা খাতুন, উত্তম কুমার বর্মন ও মাজেদুর রহমান ওরফে দিদার তাকে ডিভাইসসহ আটক করে কেন্দ্র নিয়ন্ত্রকের কাছে নিয়ে যান।
পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহারকারী পরীক্ষার্থী মোসাঃ রোকসানা খাতুনকে থানায় নিয়ে যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
























