ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষায় টাঙ্গাইলবাসী

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনে দল মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি মাজার জিয়ারত ও দোয়া করেন।

টুকু বলেন, আগামী ১১ জানুয়ারি বগুড়াগামী পথে তারেক রহমান টাঙ্গাইলে এসে মাওলানা ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এটি তাঁর এ জেলার প্রথম সফর। ‘টাঙ্গাইলবাসীর জন্য এটি গর্ব ও আনন্দের মুহূর্ত’ উল্লেখ করে টুকু বলেন, রাজনৈতিক সফরের সূচনা টাঙ্গাইল থেকে হওয়া এবং তা ভাসানীর মাজার থেকে শুরু হওয়া ‘ঐতিহাসিক’।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানী কাগমারী সম্মেলনের মাধ্যমে স্বাধীনতার আন্দোলনের বীজ রোপণ করেছিলেন। পরে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এ মাজার জিয়ারত করেছেন। ‘সে ধারাবাহিকতায় এবার তারেক রহমান টাঙ্গাইলে আসছেন।’

টুকু জানান, দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন। মির্জাপুর এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হবে। তাঁর ভাষ্য, ‘টাঙ্গাইলবাসী ঐক্যবদ্ধভাবে তাঁর আগমনকে আনন্দের সঙ্গে গ্রহণ করছে। বিশেষ করে সদর উপজেলাজুড়ে ঈদের মতো আনন্দ বিরাজ করছে।’

স্বদেশ প্রত্যাবর্তনের দিন তারেক রহমানের দেওয়া বক্তব্যে ‘আগামীর বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়’ জনগণের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে বলে দাবি করেন টুকু। বিশেষ করে তরুণ প্রজন্ম তাঁর ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে দলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান টুকু।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, সৈয়দ শহিদুল আলম টিটু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষায় টাঙ্গাইলবাসী

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬