ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চলতি মাসেই একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী, রংপুর, খুলনা, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই অবস্থার আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চলতি মাসেই একাধিক শৈত্যপ্রবাহ আসতে পারে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “শনিবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।”

অধিদপ্তরের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে কুয়াশার ঘনত্ব কমেছে, বাতাসের তীব্রতা বেড়েছে।

শৈত্যপ্রবাহের কারণে নিম্ন আয়ের মানুষরা গুরুতর সমস্যায় পড়েছেন। যথেষ্ট গরম কাপড়ের অভাবে দরিদ্র ও ছিন্নমূলরা শীত নিবারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছেন না। রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার বলেন, “জেলার পক্ষ থেকে ৩২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয়।”

নীলফামারীতে কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে, আর যশোরে ঠান্ডা বাতাসের সঙ্গে শৈত্যপ্রবাহে মানুষ কাঁপছে। স্থানীয়রা জানান, বিরূপ আবহাওয়ার কারণে আয়-রোজগার কমে যাওয়ায় তারা প্রয়োজনীয় গরম কাপড়ও সংগ্রহ করতে পারছেন না।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, শীত আরও কিছুদিন দেশে বিরাজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলতি মাসেই একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬