সংবাদ শিরোনাম ::
এইচএসসি পরীক্ষা নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রবিবার (৪ জানুয়ারি) বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টেস্ট পরীক্ষার ফলাফল ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। যদিও পরীক্ষা শুরুর মাস ফেব্রুয়ারি বলা হয়েছে, সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া ১১ মার্চ থেকে শুরু হবে। পূর্ণাঙ্গ সময়সূচিসহ ফরম পূরণের বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।





















