ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাহফুজ আলম

ভিনদেশি অ্যাসেটদেরও নিরাপদে থাকতে দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম বলেছেন, আমরা যদি বাংলাদেশে নিরাপদে না থাকি, জুলাইয়ের শক্তি যদি বাংলাদেশে নিরাপদে না থাকে; তাহলে এখানকার ভিনদেশি অ্যাসেটদেরকেও আমরা নিরাপদে থাকতে দিবো না।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে ডাকা প্রতিরোধ সমাবেশে মাহফুজ আলম বলেন, ‘অভ্যুত্থানের পর লড়াইয়ে পরাস্ত হয়েছি বলেই হাদি গুলিবিদ্ধ হয়েছে। এই লড়াই দীর্ঘ, এর জন্য আমার প্রথমে বলেছি মুজিবাদের মূল উৎখাত করতে হবে। কিন্তু সেই চেষ্টা কমই দেখেছি। এখনও মুজিববাদবিরোধী লড়াইয়ে আমরা পিছিয়ে আছি।’

আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে থেকে দেশের বিরুদ্ধে অপতৎপরতা বজায় রাখেছে। ৫ আগস্টের পর আমরা চাইলে এদের সব ধ্বংস করে দিতে পারতাম, করিনি। আমরা ক্ষমা করে ভুল করে থাকলে, প্রতিজ্ঞা করি আর ক্ষমা করবো না।’

মাহফুজ আরও বলেন, ‘খুবই সংকটময় পরিস্থিতি সীমনে। একটি লাশ পরলে আমরাও লাশ নিব। অনেক ধৈর্য্য হয়েছে, আর না। আইনের ফাকফোকর গলিয়ে ভারতে আশ্রয় নিয়ে ভাইদের ওপর হামলা করবেন, এটা আমরা বরদাশত করব না। আমরা নিরাপদ না থাকলে, দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। জুলাই শক্তি গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে উঠলে সব লড়াই রুখে দেওয়া যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাহফুজ আলম

ভিনদেশি অ্যাসেটদেরও নিরাপদে থাকতে দেয়া হবে না

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫