ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার

ফেরদৌস সিহানুক(শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 43;

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা দিকে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর অংশ হিসেবে বিশেষ টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দুষ্কৃতকারী সীমান্তপথ ব্যবহার করে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র দেশে প্রবেশ করানোর পরিকল্পনা করছিলো। এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি মোটরসাইকেলে থাকা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে আমেরিকান প্রস্তুতকৃত চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫