ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে কাপড় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক,খুলনা
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার রূপসা উপজেলার জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে কাপড় ব্যবসায়ী সাগর শেখ (৪০) নামের এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত সাগর গ্রীণবাংলা হাউজ এলাকার ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসা উপজেলাধীন জাবুসার গ্রীণবাংলা হাউজ এলাকার বাসিন্দা সাগর শেখ বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে। স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান রাত ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯ থেকে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।

থানার এসআই সৌরভ দাশ বলেন, রাতে জাবুসা এলাকায় ডিউটিতে ছিলাম। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে কাপড় ব্যবসায়ী নিহত

সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫