সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১১ নারী-শিশুসহ মোট ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।
আটক কৃতরা হলেন- খুলনা জেলার ডুমিরিয়া উপজেলার কুলোটিয়া গ্রামের পিতা-মৃত হাসান আলী মোঃ নজরুল (৪৭), নজরুল ইসলামের স্ত্রী মোসাঃ সালমা বেগম (৪০), একই জেলার তেরখাদা উপজেলার কেটলা গ্রামের মোঃ নাজমুলের মেয়ে মোছাঃ বিথি খাতুন (৯),যশোর জেলার অভয়নগর উপজেলার ইছামতি গ্রামের মোঃশামীম সরদারের মেয়ে মোছাঃ রুনা( ৩৬),মৃত মতি সিকদার এর মেয়ে ছুফিয়া বেগম (৪০), নাওলী গ্রামের মৃত মোদ্দাছের ফকিরের মেয়ে মোছাঃ পারভিন (৪৮), ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রামের মৃত ইয়ামদ্দীনের ছেলে মোঃ আব্দুল খালেক(৫৫), একই গ্রামের মনিরুল শেখের মেয়ে মোছাঃ রিয়ামনি(১২), সারসা উপজেলার বারন্দীপাড়া গ্রামের মনিরুল শেখের মেয়ে মোছাঃ নাছিমা (৩৮), বেনাপুল উপজেলার সাখারীপোতা গ্রামের শহিদ ব্যাপারির মেয়ে ফরিদা বেগম (৪০), নড়াইল জেলার কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের মৃত বকসি মোল্লার মেয়ে মোছাঃ জরিনা বেগম (৩০), একই গ্রামের মোঃইমরান হোসেন এর ছেলে মোঃ রাকিব (৯), ঢাকা জেলার শাহ আলী উপজেলার মিরপুর নিউ সি ব্লক ৭ গ্রামের আমজাদ পালোয়ানের মেয়ে মোছাঃ ফাতেম আক্তার (৩১), মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার মাধবপুর গ্রামের আখের ফকিরের ছেলে আলমাস আহমেদ (৩৬),সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার হলুলিয়া গ্রামের জিহাদ সরদারের ছেলে অহিদ সরকার।
বিষয়টি নিশ্চিত করে বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান জানান, আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তাদের বাড়ি ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, আটকরা প্রায় দুই বছর আগে বিভিন্ন সময়ে কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন। ভোরে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরিচয় ও ঠিকানা যাচাইবাছাই শেষে আটকদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।




















