ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোররুমে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।

কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে স্টোররুমে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভির ভিডিও অনুযায়ী, অভিযুক্ত যুবক গেটের পশ্চিম পাশের প্রাচীর বেয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। কিছু সময় পর স্টোররুমের ভেতর থেকে আগুনের আলো দেখা যায়। এরপর সে পুনরায় দেয়াল টপকে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়-এর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, মুখে মাস্ক পরিহিত ওই ব্যক্তি জানালার কাঁচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সময় কার্যালয়ের দারোয়ান হামিম ভেতরে ঘুমিয়ে ছিলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে দুর্বৃত্ত পালিয়ে যায়। আগুনে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি।

তিনি আরও জানান, খবর পেয়ে তিনি ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হন এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভবিষ্যতে নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত শনাক্ত হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গভীর রাতে লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫