ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তে নিখোঁজের ৩ দিন এবং পতাকা বৈঠকের একদিন পর বাংলাদেশীর মরদেহ ফেরত দিল ভারত। এ-র আগে ভারতের ওপারে ভাগিরথী নদী থেকে বাংলাদেশি যুবক তোশিকুর ইসলামের(২৮) মরদেহ উদ্ধার করে সেদেশের পুলিশ । তবে পরিবারের দাবী বাখের আলী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ( বিএসএফ) গুলি করে তার মরদেহ নদীতে ফেলে দেয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেয়া হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তোশিকুর ইসলামের মরদেহ হস্তান্তর করে। বাংলাদেশি পুলিশের পক্ষে সুকমল চন্দ্র দেবনাথ মরদেহ গ্রহণ করেন।

তিনি বলেন, তোশিকুর ইসলামের ডান কাঁধ থেকে বুকে ছোররা গুলির চিহ্ন রয়েছে। মরদেহ গ্রহনের পর রাতেই নিহতের পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

তোশিকুরের পিতা ইব্রাহিম বলেন, আমাদের নিজেদের গরুর পাল আছে। সেখানে যাওয়ার কথা বলে আমার ছেলে তোশিকুর বুধবার বাড়ি থেকে বের হয়। শুক্রবার রাতে পুলিশ মরদেহ ফেরত দেয়। তারপর শুনছি বিএসএফ আমার ছেলেকে মেরে ফেলেছে, তবে কিভাবে মেরেছে সেটা বলতে পারব না। এলাকার দুই মেম্বারের মাধ্যমে স্থানীয় বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে ।

তৌশিকুরের ভাই উজির আলী জানান, সে ইনডিয়ার সীমান্তে গিয়েছিল। এখন শুনতে পাচ্ছি ভারতের নদীতে আমার ভায়ের লাশ ভাসছিল। পরে ভারতের জঙ্গিপুরের পুলিশ লাশ উঠিয়া নিয়ে গেছে। সেখানে আমার ভায়ের লাশ কিভাবে গেল তা জানিনা।

প্রসঙ্গত: গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্ত দিয়ে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তোশি। পরিবারের দাবী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তোশিকুর কে কাছ থেকে গুলি করে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয় এবং ওপারে ভারতের ভাগিরথী নদী থেকে বাখেরআলী গ্রামে ইব্রাহিম আলীর ছেলে তোশিকুর ইসলামের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।পরে নিহতের পরিবারের দাবীর প্রেক্ষিতে বিজিবি জোহুরপুর সীমান্তে বৃহস্পতিবার তোশির মরদেহ ফেরত চেয়ে পতাকা বৈঠক করলে শুক্রবার রাতে মরদেহ হস্তান্তর করে ভারত।

যদিও বিজিবির অভিযোগের প্রেক্ষিতে তোশির মৃত্যুর কারন জানতে চাইলে বিএসএফ এর কারন জানাতে না পারায়, সেখানে কার গুলিতে মৃত্যু হয়েছে তোশির তা নিশ্চিত করেনি বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫