অবস্থা আশঙ্কাজনক, এভারকেয়ারে হাদি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক। হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ৮টা ৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে রাতে সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সাইন্স বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান বলেন, ‘আপনাদের কোন আশার কথা শোনাতে পারছি না। মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে আরেকপাশ দিয়ে বেরিয়ে গেছে।’
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় সঙ্গে থাকা হাদির সহকর্মী জানান, রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত হাদিকে গুলি করে পালিয়ে যায়।
























