ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির খোঁজ নিতে ঢামেকে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসেছেন এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢামেকে যান মির্জা আব্বাস। এসময় উপস্থিত লোকজন ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন।

এর আগে ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ সেনাবাহিনীর সদস্যরা জরুরি বিভাগে প্রবেশ মুখে অবস্থান নিয়েছেন।

এর আগে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘নির্বাচনি পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওসমান হাদির খোঁজ নিতে ঢামেকে মির্জা আব্বাস

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫