ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ ওসমান হাদি ঢামেক হাসপাতালের কোমায়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে কোমায় আছেন। এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন। তিনি আরও জানান, ওসমান হাদির অবস্থা গুরুতর।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল।

ওসমান হাদীর সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেক হাসপাতালের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, হাদির জন্য বি নেগেটিভ রক্ত লাগবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুলিবিদ্ধ ওসমান হাদি ঢামেক হাসপাতালের কোমায়

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫