ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের মাধ্যমেও লুটেরা জালিম আসে, সেটার কারণ মানবতার রাজনীতির শূন্যতা

আল্লামা ইমাম হায়াত
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজনৈতিক দল হতে হলে সব মানুষের জীবন ও জীবনের স্বাধীনতা স্বীকার করতে হবে, রাষ্ট্র সবার স্বীকার করতে হবে, মানবতার রাজনীতি স্বীকার করতে হবে, সর্বজনীন গণতন্ত্র স্বীকার করতে হবে, গণতন্ত্রের নামেও বা সংখ্যাগরিষ্ঠতার জোরেও রাষ্ট্রকে একক গোষ্ঠীর করা যাবে না এই অংগীকার থাকতে হবে।

আল্লামা ইমাম হায়াত বলেন, রাজনৈতিক দল হতে হলে সব মানুষের জীবন নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- সম মর্যাদা ভিত্তিক রাষ্ট্রের অংগীকার থাকতে হবে। রাজনৈতিক দল হতে হলে জীবনবিরুদ্ধ ও রাষ্ট্রবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি অপরাজনীতির বিরুদ্ধে থাকতে হবে। ভোটের মাধ্যমেও লুটেরা জালিম আসে সেটার কারণ মানবতার রাজনীতির শূন্যতা। এজন্য ভোট বা নির্বাচন বাদ দেয়া সমাধান নয়, সমাধান রাজনীতির সংস্কার।

ভোট ছাড়া জনগণের মতামত প্রতিনিধিত্ব হয় না, ভোট ছাড়া জনগণের মালিকানা অধিকার নাগরিকত্ব কায়েম হয় না,ভোট ছাড়া গণতন্ত্র হয় না। ভোট বা নির্বাচন অস্বীকার জনগণের রাষ্ট্রীয় মালিকানা ও নাগরিকত্ব অস্বীকার এবং রাষ্ট্র সত্য ও জীবনের বিরুদ্ধে স্বৈরতন্ত্র হয়ে যায়। তবে মানবতার রাজনীতি না থাকলে ভোট মানে ডাকাতদের ভাগ বাটোয়ারা। মানবতার রাজনীতি না থাকলে ভোট নির্বাচন একক গোষ্ঠীর রাষ্ট্র জবরদখলের হাতিয়ার হয়ে যায়। তাই সাংবিধানিক ভাবে একক ধর্মের নামে বা একক বস্তুবাদি জাতীয়তাবাদের একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি নিষিদ্ধ করতে হবে।

আল্লামা ইমাম হায়াত বলেন, সব মানুষের জীবন ভিত্তিক রাজনীতি প্রবর্তন করতে হবে। রাষ্ট্র এক ধর্ম এক মতবাদ এক জাতি এক গোষ্ঠী এক দলের নয়- সব মানুষের সবার, রাষ্ট্রের মালিক সব মানুষ এটি আগে স্বীকার করতে হবে। সব মানুষের জীবন ভিত্তিক রাজনীতিই সর্বজনীন মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতিই মানবতাবিরুদ্ধ স্বৈররাজনীতি । একক গোষ্ঠীবাদি সকল স্বৈররাজনীতি মানবতাবিধ্বংসী অপরাধ। মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। মানবতার রাষ্ট্র জীবনের ই কাঠামো। মানবতার রাষ্ট্র ছাড়া সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার অসম্ভব।

মানবাধিকারের বাস্তব কাঠামোর নাম মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত। মানবতার রাজনীতি ছাড়া গণতন্ত্র হয় না,গণতন্ত্রের নামে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র হয়।

আল্লামা ইমাম হায়াত, চেয়ারম্যান, ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

One thought on “ভোটের মাধ্যমেও লুটেরা জালিম আসে, সেটার কারণ মানবতার রাজনীতির শূন্যতা

  1. আল্লামা ইমাম হায়াত বলেন, রাজনৈতিক দল হতে হলে সব মানুষের জীবন নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- সম মর্যাদা ভিত্তিক রাষ্ট্রের অংগীকার থাকতে হবে। রাজনৈতিক দল হতে হলে জীবনবিরুদ্ধ ও রাষ্ট্রবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি অপরাজনীতির বিরুদ্ধে থাকতে হবে। ভোটের মাধ্যমেও লুটেরা জালিম আসে সেটার কারণ মানবতার রাজনীতির শূন্যতা। এজন্য ভোট বা নির্বাচন বাদ দেয়া সমাধান নয়, সমাধান রাজনীতির সংস্কার।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটের মাধ্যমেও লুটেরা জালিম আসে, সেটার কারণ মানবতার রাজনীতির শূন্যতা

সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫