ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা কম থাকলেও চলতি ডিসেম্বরে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ ডিসেম্বর) এক মাস মেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে ১টি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। আর মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০° সে.) থেকে মাঝারি (৬-৮° সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া এ সময় দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫