ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার

এম,এ জলিল, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ কেজি গাজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। যার রেজি নং-চট্ট মেট্রো-গ-১১-৩৬৩৭)।

গ্রেফতারকৃতরা হলো-পৌরশহরের তারাগন এলাকার দানু মিয়ার ছেলে কামরুল হাসান ও কলেজপাড়া টিএনটি এলাকার বাসিন্দা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে গোলাম রাব্বি। গ্রেফতার কামরুল হাসান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে মাদক পাচার হচ্ছে। খবর পাওয়া মাত্র সংঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া- সুলতানপুর সড়কের পৌর শহরের বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৩৬ কেজি গাঁজাসহ দুজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গাঁজা ও প্রাইভেটকার জব্দ তালিকা মূলে জব্দ ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলছে। যে কোনমূল্যে মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫