ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার অভিযোগ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত ৮৮ শতাংশ জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ভূক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী সিমু বেগম (৪১), তোফাজ্জল হোসেন (৪৯), মোফাজ্জল হক (৪৫) বক্তব্য রাখেন। এ সময় লিখিত বক্তব্যে সিমু বেগম বলেন, তার স্বামী তোফাজ্জল হোসেন সদর উপজেলার নান্দিনা মৌজায় ওয়ারিশ সূত্রে ৮৮ শতাংশ জমির মালিক। কিন্তু নান্দিনা নয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর দুই ছেলে তার স্বামীর জেঠাতো ভাই সাইদুর রহমান (৪৮), শফিকুল ইসলাম (৫২) ও শফিকুল ইসলামের ছেলে রাহাত (২৮) ওই জমিতে প্রবেশে তাদের বাঁধা দেয় ও তারা একাই ভোগদখল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতে থাকে। ওই জমিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করায় তারা আমাকে মারপিট করার জন্য এগিয়ে আসে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ প্রকাশ্যে হুমকি প্রদান করে। বর্তমানে আমরা তাদের ভয়ে জমিতে যাওয়ার সাহস পাচ্ছি না।

তিনি বলেন, এ ব্যাপারে জামালপুর সদর থানায় একাধিক অভিযোগ দায়ের করেছি। আমি সাংবাদিকদের মাধ্যমে আমার প্রাপ্য জমির দখল বুঝে পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য, বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার অভিযোগ

সংবাদ প্রকাশের সময় : ০৪:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫