ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

মোদির বার্তাটি সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত হয়। সেখানে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবনতি সম্পর্কে জানতে পেরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের ভূমিকার কথা উল্লেখ করে মোদি আরও বলেন, বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ভারতের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা রইল, প্রয়োজনে সহায়তার জন্য ভারত প্রস্তুত।

এর অব্যবহিত পরেই বিএনপির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ভারতীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। বিএনপির বার্তায় বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রী যে শুভেচ্ছা ও সমবেদনা প্রকাশ করেছেন, তার জন্য দলটি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫