ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের ৫ সদস্যের মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তারা ঢাকায় পৌঁছান। এরপর বেলা ২টা ৫০ মিনিটে তারা এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, বেগম জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে। আগামীকাল আসবে মূল মেডিকেল টিম।

প্রসঙ্গত, এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের ৫ সদস্যের মেডিকেল টিম

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫