ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

হ্যাটট্রিক জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল শ্রীলঙ্কাকে উড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) টংলিয়াং লং স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল বাংলাদেশ। পূর্ব তিমুরকে দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে হারিয়েছিল ব্রুনাইকে।

‘এ’ গ্রুপে তিন ম্যাচ খেলে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে চীন। ৩ ম্যাচে ২ জয় আর এক হারে তিন নম্বরে বাহরাইন। ৩ পয়েন্ট নিয়ে চারে আছে শ্রীলঙ্কা। এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি ব্রুনাই আর পূর্ব তিমুর।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে লঙ্কানদের জালে আবারও বল জড়িয়ে উল্লাস করে বাংলাদেশ। এবার উপলক্ষ্য এনে দেন বদলি বায়েজিদ বোস্তামি। বদলি নেমে তিন ম্যাচেই গোল পেলেন তিনি। টুর্নামেন্টে তার গোলে সংখ্যা ৩টি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোলে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফয়সাল। তিন ম্যাচে তার গোলের সংখ্যা দাঁড়াল ৩টি।

নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্রুনাই এর জালে দিয়ছিল ৮ গোল। তিন ম্যাচ খেলে এখনো কোনো গোল হজম করেনি বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হ্যাটট্রিক জয় বাংলাদেশের

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫