ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরে বাড়ছে শীত, তেতুলিয়ায় তাপমাত্রা ১২.৮ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরেই হিমেল হাওয়া আর প্রচণ্ড আর্দ্রতার কারণে শীতের তীব্রতা বাড়ছে। পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী, দেশে আজ সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঞ্চগড় জেলার তেতুলিয়া এলাকায়, দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ বলেও উল্লেখ করা হয়।

তথ্য অনুযায়ী, আজ রংপুরে ১৫.৮, সৈয়দপুরে ১৫.৫, ডিমলায় (নীলফামারী) ১৪.৫, বগুড়ায় ১৬.৮, ঈশ্বরদীতে (পাবনা) ১৫.৫, রাজশাহীতে ১৫.০, কুড়িগ্রামের রাজারহাট এলাকায় ১৪.৫, যশোরে ১৫.৪ এবং চুয়াডাঙ্গায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তরে বাড়ছে শীত, তেতুলিয়ায় তাপমাত্রা ১২.৮ ডিগ্রি

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫