ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল যেভাবে জানবেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ২০১ পরীক্ষার্থী জিপিএ–৫ পেয়েছেন। পাশাপাশি ৩০৮ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৪৫ জন শিক্ষার্থী।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মোট ৭৯ হাজার ৬৭১ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফলে পরিবর্তন এসেছে।

বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

ফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে।

এ বছর ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়। খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া শেষ গত ২৩ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল যেভাবে জানবেন

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫