ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪.৭

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে রোববার (১৬ নভেম্বর) আবহাওয়ার খুব বেশি পরিবর্তন নেই। বরং কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার সেটি বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে রাজধানী ঢাকার তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে আজ হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার সারা দেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশও আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪.৭

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫