ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত। ২০২৬ সালে মুসলিমদের বৃহত্তম এই ধর্মীয় উৎসব ২০ মার্চ (শুক্রবার) হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক জানান, হিজরি ১৪৪৭ সনে রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন চাঁদ দেখার পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। চলতি হিসাব অনুযায়ী রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

যদি রোজা ৩০ দিন হয়, তবে আমিরাতের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটিতে রমজানের ৩০তম দিনটিও যুক্ত হবে। এ কারণে দেশটির বাসিন্দারা ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চারদিনের ছুটি পেতে পারেন।

যদি পূর্বাভাস সঠিক থাকে, তবে ২০২৬ সালের ২০ মার্চ শাওয়ালের প্রথম দিন ও ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে চূড়ান্ত ঘোষণা দেবে আমিরাতের চাঁদ দেখা কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫