ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইয়ের আইনি স্বীকৃতি ছাড়া নির্বাচন হবে না

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আইনি স্বীকৃতি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। মঙ্গলবার (১১ নভেম্বর০ রাজধানীর পল্টনে ইসলামী আট দলের সমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই সনদের আইনি বাস্তবায়ন, নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জামায়াতের আমির বলেন, ‘জুলাই আন্দোলনের আইনি স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না। জুলাই সনদেই যদি শ্রদ্ধা না দেখায়, তাহলে জাতীয় সংসদের নির্বাচনে কিভাবে শ্রদ্ধা দেখাবেন। জনগণের মুক্তি আদায় করেই ঘরে ফিরব। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ দুর্বার আন্দোলন চলবে। সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে।’

সমাবেশ সফল করতে সকাল থেকেই নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সমাবেশে অংশ নেয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ আট দল।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে বিরোধিতাকারীরা আবারও দেশে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। যে ভাষায় সরকার ৫ দফা দাবির মূল্য বুঝবে, সেই ভাষায় কথা বলব। প্রয়োজনে রক্ত দিয়েই মানুষের অধিকার আদায় করব।’

জুলাই সনদের আইনি ভিত্তির দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, ‘এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। ফ্যাসিস্টদের দোসরদের উৎখাতের জন্য রাজপথে থাকতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ নেই। শুধু বিএনপি ছাড়া আর সবাই গণভোট চায়; তাই বিএনপির উদ্দেশ্য মানুষ বুঝে গেছে। আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাইয়ের আইনি স্বীকৃতি ছাড়া নির্বাচন হবে না

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫