ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ককটেল হামলা মামলায় আ’ লীগের ৫ নেতা গ্রেপ্তার

আজিজুল হক সরকার,ফুলবাড়ী (দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাদেকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (১০ নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক মো. তৈবুর রহমান লাজু (৪৫), উপজেলার বেতদিঘী ইউনিয়নের খড়মপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মো. আতিকুর রহমান (৫২), একই ইউনিয়নের মালঞ্চা গ্রামের মো. আবু বক্কর সিদ্দিক এর ছেলে ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. মেজবাবুল রহমান (৩৭) ও তার সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৩৬), এলুয়াড়ী ইউনিয়নের ডাঙ্গা গ্রামের মৃত সায়েদ আলী মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (৫২)।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এধরনের অভিযান অব্যহত থাকবে।

উল্লেখ্য, চলতি বছরের গত ৪ ফেব্রæয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে ককটেল হামলা মামলায় আ’ লীগের ৫ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫