ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডা. শফিকুর রহমান

নির্বাচনের আগেই গণভোট দিতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আবারও নির্বাচনের আগে গণভোট দিতে হবে।জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন না।

তিনি বলেনম জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণভোটে সবাই একমত। নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এর ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে ৮ দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক পক্ষগুলোকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফলেই এই পল্টনে আমরা কথা বলতে পারছি। জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। তাদের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতির জন্য তৈরি থাকুন।

জামায়াত আমির বলেন, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ২৬ এ কোনো নির্বাচন নাই। জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে?

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। তাই যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি পূরণ না করতে পারছি, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডা. শফিকুর রহমান

নির্বাচনের আগেই গণভোট দিতে হবে

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫