ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল

আওয়ামী লীগকে এ দেশের মানুষ ক্ষমা করবে না

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

মির্জা ফখরুল -পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগকে আর এ দেশের মানুষ ক্ষমা করবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে, দিল্লিতে বসে থেকে বাংলাদেশে আসবে? তাঁকে আমরা আসতে দিতে পারি না। সাহস থাকলে জনগণের সামনে আসতে হবে। খালেদা জিয়া জেলে ছিলেন ৬ বছর। আপনি আসেন, জেলে থাকেন সাত থেকে আট বছর।’

বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগকে আর এই দেশের মানুষ ক্ষমা করবে না। আর এবার নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

এ সময় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা ফখরুল

আওয়ামী লীগকে এ দেশের মানুষ ক্ষমা করবে না

সংবাদ প্রকাশের সময় : ০২:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫